সীতাকুণ্ডে নকল পণ্য তৈরির কারখানায় অভিযান

আপডেট : ১৪ জুলাই ২০২০, ২১:৫৮

বিপুল মালামাল জব্দ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা

সীতাকুণ্ডে বিএসটিআইয়ের ভুয়া লেবেল লাগানো নকল পণ্যের কারখানায় অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার ঐ কারখানার মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

৯ নম্বর ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবির হাট খাদিম পাড়ার মো. নুরুল ইসলাম নকল পণ্য তৈরি করার জন্য তার নিজ বাড়িতে কারখানা বানায়। মঙ্গলবার দুপুরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন রায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ ও ভেজালপণ্য বাজারজাত করার দায়ে একই ছাদের নিচে চারটি প্রতিষ্ঠানকে সিলগালা করেন। ভেজাল পানি, ফাহিম চা-পাতা, এস এম ডিটারজেন্ট পাউডারসহ বিপুলপরিমাণ মালামাল জব্দ করা হয়। বাড়ি ও প্রতিষ্ঠানের মালিক নুরুল ইসলামের বিরুদ্ধে মামলা করা হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায় বলেন, যারা বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া কোনো পণ্য বাজারজাত করবে তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে মামলা দেওয়া হবে।