ভৈরবে কালি নদী থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

আপডেট : ১৪ জুলাই ২০২০, ২১:৫৮

ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা

ভৈরবে কালি নদী থেকে রানা মিয়া নামের এক পাদুকা ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার লাশের ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। মৃত রানা মিয়া ভৈরব শিমুল কান্দি ইউনিয়নের মধ্যেরচর গ্রামের সিরাজ মিয়ার ছেলে।  ভৈরব থানার উপপরিদর্শক গৌতম চন্দ্র সেন জানান, গেল রবিবার রানা মিয়া ব্যাবসায়িক কাজে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। পরে সোমবার সন্ধ্যায় তার লাশ ভৈরবের মানিকদীর কালি নদীতে ভাসতে দেখে এলাকাবাসী খবর দিলে রাতে ভৈরব নৌ-থানা ও বেঙ্গল থানার পুলিশ যৌথভাবে লাশ উদ্ধর করে। এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে।