রাঙ্গামাটিতে বিদ্যুত্স্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

আপডেট : ১৪ জুলাই ২০২০, ২১:৫৯

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটি মেডিক্যাল কলেজে নির্মাণাধীন পিসিআর ল্যাবের নীচতলায় বিদ্যুত্ লাইনের সংস্কার কাজের সময় মঙ্গলবার বিদ্যুত্স্পৃষ্টে দুই শ্রমিকের মুত্যু হয়েছে। নিহতরা হলেন—মো. আনোয়ার হোসেন (৩৭) ও মো. আবদুল আজিজ (৩৫)। রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিত্সক (আরএমও) ডা. শওকত আকবর জানান, মেডিক্যাল কলেজের নিচতলায় নির্মাণাধীন পিসিআর ল্যাবের বিদ্যুত্ সংযোগের কাজ চলছিল। তারা মাটির নিচে পাইপ স্থাপন করতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়। দ্রুত তাদের জরুরি বিভাগে নিয়ে আসি, ততক্ষণে তারা দুই জনই মারা যান। রাঙ্গামাটি কোতোয়ালি থানার ওসি কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।