গোপালগঞ্জে দুই চিকিত্সকসহ করোনায় নতুন আক্রান্ত ৩৭

আপডেট : ১৪ জুলাই ২০২০, ২১:৫৯

গোপালগঞ্জ প্রতিনিধি

গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জে নতুন করে দুই চিকিত্সকসহ ৩৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৯ জনে। মঙ্গলবার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য জানান। তিনি আরো জানান, নতুন করে গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জ সদরে ১৩ জন, টুঙ্গিপাড়ায় তিন জন, মুকসুদপুরে ছয় জন ও কোটালীপাড়ায় সাত জন, কাশিয়ানীতে আট জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের  বসতবাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে। সেই সঙ্গে তাদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার পারমর্শ দেওয়া হয়েছে।