সিলেট ওসমানী হাসপাতাল
সিলেট অফিস
সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ২০ হাজার লিটারের অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করা হচ্ছে। বর্তমান প্ল্যান্টটি ১০ হাজার লিটার ক্ষমতাসম্পন্ন। এ ছাড়া শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালেও ১০ হাজার লিটার ক্ষমতাসম্পন্ন অক্সিজেন প্ল্যান্ট স্থাপনেরও চেষ্টা চলছে এবং খুব শিগিগরই তা বাস্তবায়ন করা হবে। সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউনুছুর রহমান সংবাদমাধ্যমকে এসব কথা জানালেন। করোনা রোগীদের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ (সিওমেক)-এর ১২তম ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রদান করা হাই ফ্লো ন্যাজাল কেনুলা মেশিন (এইচএনএফসি মেশিন) গ্রহণকালে তিনি এ কথা বলেন। এ সময় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়সহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
