আগৈলঝাড়ায় প্রতিবন্ধীর শ্লীলতাহানির অভিযোগে মামলা

আপডেট : ১৪ জুলাই ২০২০, ২২:০১

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা

আগৈলঝাড়ায় প্রত্যন্ত এলাকার এক প্রতিবন্ধী তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে থানায় মামলা হয়েছে। মেয়েটির মা বাদী হয়ে মঙ্গলবার দুপুরে চার সন্তানের জনক জলিল ফকিরের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

ঢাকায় অবস্থান করা রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার ফোনে জানান, ভালুকশী গ্রামের প্রতিবন্ধী মেয়েটিকে রবিবার রাতে ঘরে একা পেয়ে ডুমুরিয়া গ্রামের জলিল ফকির শ্লীলতাহানি ঘটায়। ঘটনা জানতে পেরে রবিবার রাতেই তিনি থানাকে অবহিত করেন। এক পর্যায়ে তিনি চৌকিদার দিয়ে ভুক্তভোগী প্রতিবন্ধী মেয়েকে থানায় পাঠানোর ব্যবস্থা নেন।

ওসি তদন্ত মাজহারুল ইসলাম জানান, আসামিকে গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।