আড়াইহাজারে সৈয়দ আশরাফের রুহের মাগফেরাত কামনায় ছাত্রলীগের মিলাদ

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ২৩:৩৭

আড়াইহাজার উপজেলা ছাত্রলীগের উদ্যোগে গতকাল আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুন অর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আছলাম পাঠানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ শাহজালাল মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আঃ রশিদ ভুঁইয়া,  উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম ভুঁইয়া, আড়াইহাজার পৌর মেয়র আলহাজ সুন্দর আলী, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক,  সাবেক ভিপি মোজাম্মেল হক জুয়েল,  নাইম মোল্লা, আমির হোসেন, শহিদুল্লাহ মিয়া, ছাত্রলীগ নেতা জসিম উদ্দিন প্রমুখ।