ড্রেজারের বলগেটের ধাক্কায় নৌকা ডুবে তিন যাত্রী আহত

আপডেট : ১৪ জুলাই ২০২০, ২২:০১

চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা

এনায়েতপুরে যমুনায় মঙ্গলবার দুপুরে অবৈধ ড্রেজারের বালুবাহী বলগেটের ধাক্কায় যাত্রীবোঝাই একটি নৌকা ডুবে যায়। এ সময় ২০ জন যাত্রী সাঁতরে তীরে ওঠে। দুর্ঘটনায় আহত তিন জনকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

নৌকার কয়েক জন যাত্রী জানান, স্পার বাঁধ পাড় হওয়ার সময় হঠাত্ করে সাইরেন না বাজিয়ে আমাদের নৌকাটি ধাক্কা দিলে সঙ্গে সঙ্গে তা তলিয়ে যায়। ক্ষতিগ্রস্ত আমজাদ মাঝির ভাই স্থল ইউনিয়নের সাবেক মেম্বার আশরাফুল ইসলাম জানান, দুর্ঘটনায় কেউ মারা না গেলেও অন্তত ৩ লাখ টাকা ক্ষতি হয়েছে। এনায়েতপুর থানার ওসি মোল্লা মাসুদ পারভেজ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের চেষ্টা চলছে।