গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে বিপুল পরিমাণ অবৈধ হেপাটাইটিস-বি-এর ভ্যাকসিন ও রক্ত রাখার দায়ে মঙ্গলবার যমুনা মেডিক্যাল সাপ্লাইয়ের মালিক আব্দুল আলিমকে এক বছরের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা শহরের ডিসি রোড এলাকার স্বর্ণ টাওয়ারে অভিযান চালিয়ে এ জেল-জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক শেখ সালাউদ্দিন দীপু।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঐ প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ২৪৯ পিস অবৈধ হেপাটাইটিস-বি-এর ভ্যাকসিন, তিন ব্যাগ রক্ত ও ওষুধের মোড়ক উদ্ধার করা হয়। এসব রাখার দায়ে ঐ প্রতিষ্ঠানের মালিককে জেল-জরিমানা দেওয়া হয়। সাজাপ্রাপ্তকে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
