মেধাবী মুখ

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ২৩:৩৮

জেএসসি

হূদয়ন মল্লিক

শ্রবণ প্রতিবন্ধী হূদয়ন মল্লিক খুলনার বটিয়াঘাটা উপজেলার বয়ারভাঙ্গা বিশ্বম্ভর মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারের জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। তার বাবা মৃন্ময় মল্লিক শিক্ষক এবং মা সাধনা মণ্ডল গৃহিণী। সে আদর্শবান শিক্ষক হতে চায়।

প্রাথমিক শিক্ষা সমাপনী

রাজিবুল ইসলাম রাজ

রাজিবুল ইসলাম রাজ ঢাকার মিরপুর থানাধীন মিরপুর  ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে ২০১৮ সালে  প্রাথমিক  শিক্ষা  সমাপনী  পরীক্ষায়  জিপিএ-৫  পেয়েছে। তার  পিতা মো:জাহিদুল ইসলাম সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার ও মাতা  সালমা জাহিদ গৃহিণী।

লিজা আক্তার (হাফসা)

লিজা আক্তার (হাফসা) এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হূদয়মনি ক্রিয়েটিভ স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা মোঃ মামুন ও মা হনুফা বেগম উভয়ই চাকরিজীবী।