করোনার মধ্যেই চীনে প্লেগে একজনের মৃত্যু

আপডেট : ১৪ জুলাই ২০২০, ২২:২৭

 

চীনের স্বায়ত্তশাসিত মঙ্গোলিয়া অঞ্চলে ‘বিউবোনিক প্লেগে’ আক্রান্ত হয়ে এক কিশোর মারা গেছে। মারমোটের মাংস খাওয়ার পর সে প্লেগে আক্রান্ত হয়েছিল বলে ধারণা করা হয়।

মঙ্গলবার দেশটির জাতীয় জুনোটিক ডিজিজ সেন্টার জানায়, ওই কিশোর পশ্চিম মঙ্গোলিয়া প্রদেশের গোভি-আলতাইয়ে বসবাস করত। মৃত্যুর আগে তার সঙ্গে দেখা করেছে এমন প্রায় ১২ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বিউবোনিক প্লেগের সংক্রমণ রোধে মঙ্গোলিয়ার পাঁচটি জেলা লকডাউন করে রাখা হয়েছে। মঙ্গোলিয়া কর্তৃপক্ষ বলছে, প্লেগ রোগের তিনটি ধরনের মধ্যে অন্যতম বিউবোনিক প্লেগ। যথাযথ চিকিত্সা না পেলে আক্রান্তের ২৪ ঘণ্টার মধ্যেই প্রাপ্ত বয়স্ক একজনকে মেরে ফেলতে পারে বিউবোনিক প্লেগ।

গত ১ জুলাই চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছিল, দেশটির পশ্চিম মঙ্গোলিয়ার খোভদ প্রদেশে দুজন বিউবোনিক প্লেগে আক্রান্ত হয়। তারা দুজনেই মারমোটের মাংস খেয়েছিলেন। প্লেগ প্রতিরোধে তৃতীয় মাত্রার সতর্কতা জারি করেছে মঙ্গোলিয়া কর্তৃপক্ষ। এছাড়া ইঁদুরজাতীয় প্রাণীসহ বিউবোনিক প্লেগ বহনকারী প্রাণী শিকার ও এগুলোর মাংস খাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।

 

 

০