জিয়াদ আলী ফকির
আগৈলঝাড়ায় মুক্তিযোদ্ধা জিয়াদ আলী ফকির (৮৫) বার্ধক্যজনিত কারণে সোমবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই স্ত্রী, চার ছেলে, পাঁচ মেয়ে নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার সকালে মরহুমের জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় উপজেলার রাজিহার ইউনিয়নের ভালুকশী গ্রামের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দ পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে মরহুমের রূহের মাগফেরাত কামনা করেছেন।
