হাজার পর্ব পেরিয়ে মাসুম বিল্লাহর রেডিও লাইভ শো

আপডেট : ১৫ জুলাই ২০২০, ১৯:৩৭

মাসুমবিল্লাহ বিন রেজা একজন জনপ্রিয় টিভি, রেডিও আলোচক, উপস্থাপক, প্রাবন্ধিক ও লেখক। কালারস এফএম-এ তার ‘ইসলাম ও জীবন জিজ্ঞাসা’ এবং ‘ইসলাম ও জীবন’ নামক দুটি অনুষ্ঠান সরাসরি সম্প্রচার হয়। প্রথমটি প্রতি সোম থেকে বৃহস্পতি বিকাল ৪টায় এবং পরেরটি প্রতি শুক্র ও শনি সকাল ৯টায় প্রচারিত হয়। এ অনুষ্ঠানে ইসলামের একটি বিষয় নিয়ে আলোচনা করা হয় আর শ্রোতাদের করা ইসলামবিষয়ক অসংখ্য প্রশ্নের জবাব দেওয়া হয়। তার এ সরাসরি ইসলামি অনুষ্ঠান এরই মধ্যে হাজার পর্ব পেরিয়ে গেছে।