এখন নিজের সুবিধামতো সময়ে সুবিধামতো স্থান থেকে বিআরটিএর সব সেবার ফি বিকাশে পরিশোধ করতে পারবেন যে কোনো গ্রাহক এবং ট্যাক্স টোকেন পেয়ে যাবেন নিজের ঠিকানায়। বর্তমানে কেবল বিকাশেই বিআরটিএ ফি পরিশোধ করে ঘরে বসে ট্যাক্স টোকেন পাওয়ার সুযোগ আছে। ফি পরিশোধের পর গ্রাহকের প্রদত্ত ঠিকানায় পরবর্তী কয়েক কার্যদিবসের মধ্যে ট্যাক্স টোকেন পৌঁছে যাবে। ফলে করোনাকালীন সামাজিক দূরত্ব বজায় রেখে নিরাপদে জরুরি বিআরটিএর সেবা নেওয়া আরো সহজ হলো। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও নবায়ন, মোটরযান নিবন্ধন, মালিকানা হস্তান্তর, ডিজিটাল নিবন্ধন সার্টিফিকেট, মোটরযানের ফিটনেস ইস্যু ও নবায়ন, ট্যাক্স টোকেন ইস্যু ও নবায়ন এবং রুট পারমিট ইস্যু ও নবায়নসহ সব সেবার ফি বিকাশে পরিশোধ করতে পারবেন গ্রাহক। —প্রেস বিজ্ঞপ্তি
