ক্যাপশন নিউজ

আপডেট : ১৫ জুলাই ২০২০, ২১:১৭

সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছিল, করোনাকালেও ক্রিকেটারদের অনুশীলনের জন্য স্টেডিয়ামগুলো প্রস্তুত করে রাখা হয়েছে। যেখানে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের কথাও উল্লেখ ছিল। যদিও গতকাল তোলা ছবিগুলো অবশ্য ফতুল্লার প্রস্তুত থাকার তথ্যটিকে বেমালুম ভুল প্রমাণ করছে। ছবিতে ড্রেনের রূপ পাওয়া ফতুল্লার গেট। মূল মাঠে জমেছে পানি এবং ডুবন্ত আউটার স্টেডিয়াম —মোশারফ হোসেন