ডোমার (নীলফামারী) সংবাদদাতা
ফুল-ফলে ভরে গেছে পাঙ্গা বালিকা বিদ্যালয়ের ছাদবাগানটি। করোনা মহামারিতে বিদ্যালয়টি বন্ধ থাকায় ছাত্রীদের কোনো পদচারণা নেই। তবে সুনসান এ বাগানটিতে ফুল-ফলের মধু আহরণে মৌমাছি ও বিভিন্ন পোকার আনাগোনা বেড়ে গেছে। পাখি খাচ্ছে ফল। বাগানটি নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নে অবস্থিত। ২০১৭ সালের শেষ দিকে বাগান শুরু হয়। চার শতাধিক ফল, ফুল, ওষুধি গাছ রয়েছে। এছাড়া শাকসবজি ও বাহারি গাছ রয়েছে বাগানে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরনীকান্ত রায় জানান, ছাদের ওপর শিক্ষক সুকুমার রায় নিজস্ব অর্থায়নে একটি সুন্দর বাগান করেছেন।
