হালতি বিল এখন পর্যটকশূন্য

আপডেট : ১৫ জুলাই ২০২০, ২১:৪৪

নাটোর প্রতিনিধি

করোনা সংক্রমণকালে পর্যটকশূন্য হয়ে পড়েছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি নাটোরের নলডাঙ্গার হালতি বিল। এতে স্থানীয় নৌকার মালিকরা কর্মহীন হয়েছে পড়েছেন। প্রতিদিন এক থেকে দেড় হাজার টাকা প্রতি নৌকায় আয় করা যেত। বর্ষা মৌসুমে পর্যটকদের আনাগোনায় মুখরিত হয়ে উঠত স্থানটি। হালতি বিলকে ‘মিনি কক্সবাজার’ হিসেবে ডাকা হতো। কথিত আছে বহুকাল আগে এখানে হালতিয়া পাখির অনেক আনাগোনা ছিল, সেই অনুযায়ী এই বিলের নাম হয় ‘হালতি বিল’। পাশে রয়েছে নওগাঁর আত্রাই, রাজশাহীর বাগমারা এবং সিংড়া ও চলনবিল। ২০১৭ সালে এই বিলকে পর্যটন স্পট ঘোষণা করা হয়।