কিশোরগঞ্জ প্রতিনিধি
হোসেনপুরে ছিনতাইকালে দুই ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে র্যাব। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার জামাইল গ্রামের দক্ষিণপাড়া মঈনুল উলুমিয়া মাদ্রাসার সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো—হোসেনপুর উপজেলার জামাইল গ্রামের তৌহিদুল ইসলাম মঈন (২১) ও চর জামাইল গ্রামের ফাহাদ হোসেন জয় (২১)। আটকের পর তাদের কাছ থেকে দুটি বড় চাকু, একটি মোবাইলফোন ও নগদ ২ হাজার টাকা জব্দ করা হয়। র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের সহকারী পরিচালক এএসপি মোহাম্মদ আক্কাছ আলী জানান, ছিনতাইকারীদের হোসেনপুর থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়।
