মেলান্দহে শিশু ধর্ষণের ঘটনায় মামলা দায়ের

আপডেট : ১৫ জুলাই ২০২০, ২১:৪৬

মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা

মেলান্দহে সাত বছরের এক শিশু ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। মামলার আসামি উজ্জ্বল নামে ১৪ বছরের ছেলে। সে ভালুকা গ্রামের বাগুর ছেলে। মঙ্গলবার বিকালে মুমূর্ষু অবস্থায় ঐ শিশুকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেলান্দহ থানার ওসি রেজাউল করিম খান জানান, আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।