বদলগাছীতে ছয় কেজি গাঁজাসহ আটক ২

আপডেট : ১৫ জুলাই ২০২০, ২১:৪৭

বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা

বদলগাছীতে ছয় কেজি গাঁজাসহ দুই জনকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাত ১০টায় মথুরাপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। পরে ঐ গ্রামে স্থানীয় আবুল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে চটের ব্যাগে মোড়ানো অবস্থায় গাঁজাগুলো জব্দ করা হয়। আটককৃতরা হলেন: উপজেলার চকমথুর গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে হেলাল হোসেন (২২), উপজেলার মাহমুদপুর গ্রামের আবুল হোসেনের ছেলে রাসেল (২৫)। বদলগাছী থানার (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে বদলগাছী থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।