প্রকাশিত সংবাদের প্রতিবাদ

আপডেট : ১৬ জুলাই ২০২০, ০০:৩৪

গত ১০ জুলাই দৈনিক ইত্তেফাককে ‘স্বাস্থ্য খাতের দুর্নীতি অনিয়মের তদন্ত শুরু’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার সুরাইয়া বেগম। এক প্রতিবাদ লিপিতে তিনি দাবি করেছেন, নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলে ১২ বছরের চুক্তিভিত্তিক কোনো কর্মকর্তা-কর্মচারী নেই। এই রিপোর্ট প্রকাশের কারণে কাউন্সিলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করেন তিনি। প্রতিবেদকের বক্তব্য : বিভিন্ন তথ্য ও প্রমাণের ভিত্তিতে এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে।