‘চাই তোকে ভীষণ’ শিরোনামে নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হলেন জনপ্রিয় সংগীতশিল্পী সৈয়দ শহীদ। গানটির কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন। ফাজবীর তাজের সুরে গানটির সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। গানটির লিরিক ভিডিও আকারে প্রকাশ পেয়েছে গত ১১ নভেম্বর লেজারভিশনের ব্যানারে। নতুন এ গান প্রসঙ্গে শহীদ বলেন, ‘একজন শিল্পী হিসেবে সব ধরনের গান করতেই আমি পছন্দ করি। ‘চাই তোকে ভীষণ’ গানটি রোমান্টিক তবে বেশ ভিন্নধর্মী। এর কথা-সুর খুব মনে ধরেছে আমার। শ্রোতাদেরও গানটি ভালো লাগবে বলে বিশ্বাস।’ সর্বশেষ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধুর সৈনিক’ শিরোনামের একটি গান প্রকাশ হয়েছিল এই গায়কের।
