নড়াইলের লোহাগড়ার বাগডাঙ্গা-সারোল গ্রামে বড়ু বিবি নামে এক শতবর্ষী বৃদ্ধাকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বড়ু বিবি বাগডাঙ্গা-সারোল গ্রামের মৃত আমির হোসেন খানের স্ত্রী।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার ভোরে উপজেলার দিঘলিয়া ইউপির বাগডাঙ্গা-সারোল গ্রামের লোকমান খাঁনের মা শতবর্ষী বড়ু বিবিকে (১০৫) ঘুমন্ত অবস্থায় দুর্বৃত্তরা গলাকেটে হত্যা করে।
আরো পড়ুন : স্কুলশিক্ষকের সচেতনতায় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ট্রেন
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রবীর বিশ্বাস জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/ইউবি
