ঝিনাইদহের মহেশপুরস্থ ৫৮ বিজিবির টহল দল অভিযান চালিয়ে ২৮০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে। শুক্রবার সন্ধ্যায় ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে প্রকাশ, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ৫৮বিজিবির রাজাপুর বিওপির টহল দল অভিযান চালায়। এসময় বাংলাদেশের অভ্যন্তরে ৭২/১-এস এর আনুমানিক ১০০গজের মধ্যে ২৮০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার। যার আনুমানিক মূল্য এক লাখ ১২ হাজার টাকা।
আরও পড়ুনঃ ভারতে একই পরিবারের ৬ জনের লাশ উদ্ধার
ইত্তেফাক/কেকে
