গফরগাঁওয়ে নাশকতা মামলায় বিএনপি নেতা গ্রেফতার

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ১৫:৩৭

ময়মনসিংহে গফরগাঁও উপজেলার পাগলা থানা পুলিশ ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম আনছার উদ্দিনকে গ্রেফতার করেছে। শুক্রবার দিবাগত রাতে দত্তেবাজার ইউনিয়নের বারইগাঁও গ্রামের আনছারউদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পাগলা থানা পুলিশ সূত্রে জানা যায়, জাকির হোসেন সরকার বাদী হয়ে গত ১৮ অক্টোবর পাগলা থানায় দায়ের করা নাশকতা মামলায় একেএম আনছার উদ্দিন (২১ নং) এজাহারভুক্ত আসামি। এ মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ছিল।

আরও পড়ুনঃ দুর্বৃত্তের হামলায় চোখ হারাতে বসেছেন প্রতিমা রাণী

পাগলা থানার ওসি মোঃ শাহিনুজ্জামান জানান, গ্রেফতারকৃত ওয়ারেন্টের আসামি এএকেএম আনছারউদ্দিনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে ময়মনসিংহ জেলহাজতে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/নূহু