শেয়ারবাজার

ডিএসইতে সূচকের সঙ্গে কমেছে লেনদেনও

আপডেট : ১৬ জুলাই ২০২০, ২১:৩৯

সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকের পতন হয়েছে। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। এর মাধ্যমে টানা চার কার্যদিবস পতনের মধ্যে থাকল শেয়ারবাজার। গতকাল লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৯ পয়েন্ট কমে ৪ হাজার ৬৯ পয়েন্টে নেমেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ছয় পয়েন্ট কমে ১ হাজার ৩৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই শরিয়াহ্ চার পয়েন্ট কমে ৯৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৫৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৭৪টির। আর ১৯৭টির দাম অপরিবর্তিত রয়েছে। সূচকের এই পতনের দিনে ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। দিনভর বাজারে লেনদেন হয়েছে ২২৫ কোটি ৯৭ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ২৬৭ কোটি ৮৩ লাখ টাকা। এ হিসেবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ৪১ কোটি ৮৬ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে     বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের শেয়ার। কোম্পানিটির ১৪ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা জিনেক্স ইনফোসিসের ১৩ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৯ কোটি ৬৯ লাখ টাকার লেনদেনের মাধ্যমে পরের স্থানে রয়েছে ইসলামী ব্যাংক।