বিনা মূল্যে মিশ্র গাছের চারা বিতরণ

আপডেট : ১৬ জুলাই ২০২০, ২১:৪৬

মাইসছড়ি শাক্যমনি বৌদ্ধবিহার ও প্রজ্ঞাবংশ শিশু সদনের উদ্যোগে খাগড়াছড়ির ১৬ গ্রামবাসীর মধ্যে বিনামূল্যে মিশ্র গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিহার প্রাঙ্গণে চারা বিতরণ করেন বিহার অধ্যক্ষ প্রজ্ঞাবংশ মহাথেরো। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. মনিরুল ইসলাম, ইন্দ্রবংশ ভিক্ষু ও সাংবাদিক আবু দাউদ বক্তব্য রাখেন। প্রতিবছরের মতো এবারও প্রাকৃতিক পরিবেশ অটুট রাখার লক্ষ্যে জেলার মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের ১৬ গ্রামের প্রায় আড়াই শ নারী-পুরুষকে ফলদ, বনজ ও ঔষুধি গাছের চারা বিতরণ করা হয়। এরআগে গাছের চারা বিতরণের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।