শনিবার বেগমগঞ্জ মডেল থানার পুলিশ এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে। উপজেলার জমিদারহাট উচ্চ বিদ্যালয়ের পিছনের পুকুর থেকে মাঝারি বয়সের এ নারীর লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার জমিদারহাট এলাকার লোকজন উপজেলার জমিদারহাট উচ্চ বিদ্যালয়ের পিছনের পুকুরে মাঝারি বয়সের একজন মহিলার লাশ ভাসতে দেখে বেগমগঞ্জ মডেল থানায় খবর দেয়।
আরও পড়ুনঃ কিশোর হাবিবুল্লাহকে বাঁচাতে সাহায্যের আবেদন
থানার ডিউটি অফিসার জানান, 'পুলিশ খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী মর্গে পাঠায়। এ ব্যাপারে থানায় একটি ইউ ডি মামলা দায়ের হয়েছে।'
ইত্তেফাক/নূহু
