করোনায় আক্রান্ত হয়ে সাতক্ষীরা সুন্দরবন সায়েন্স অ্যান্ড বিজনেস কলেজের উপাধ্যক্ষ আবদুল মান্নানের (৪৫) মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি সদর উপজেলার বড়খামার গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে।
সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিত্সক ডা. মানস কুমার মণ্ডল জানান, গত ৬ জুলাই নমুনা দেওয়ার পরদিন জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মেডিক্যাল কলেজ হাসপাতালের সিসিইউতে ভর্তি হন উপাধ্যক্ষ আব্দুল মান্নান। ৯ জুলাই তার রিপোর্ট পজিটিভ আসে। গতকাল চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।
তালায় উপসর্গ নিয়ে এক জনের মৃত্যু
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা জানান, করোনা উপসর্গ নিয়ে গতকাল সুভাষ চন্দ্র দাস (৬৫) নামে এক জনের চিকিত্সাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তিনি উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সুভাষিনী গ্রামের বাসিন্দা। ডা. মানস কুমার মণ্ডল জানান, সুভাষ চন্দ্র দাস জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বুধবার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। গতকাল আইসিইউতে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে। ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তার বাড়ি লকডাউন করা হয়েছে বলে জানান তিনি।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের তথ্য মতে, করোনায় আক্রান্ত হয়ে জেলায় গতকাল পর্যন্ত ৯ জন এবং উপসর্গ নিয়ে ৩০ জন মারা গেছেন।
