ঈদে সরকারি ছুটির সঙ্গে মিলিয়ে পোশাক শ্রমিকদের ছুটি —স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৭ জুলাই ২০২০, ০০:৪৪

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, সরকারি ছুটির সঙ্গে মিল রেখেই তৈরি পোশাকসহ শিল্প-কলখানার শ্রমিকদের ছুটি থাকবে। শ্রমিকদের জুলাই মাসের বেতনভাতা নিয়ে শ্রম মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইদুল-আজহা উপলক্ষ্যে তৈরি পোশাক শিল্প খাতে শ্রমিকদের বেতন, বোনাস ও ছুটিসহ শিল্প এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কিত সভা শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।

তিনি বলেন, আসন্ন ঈদের ছুটি তিন দিনই থাকছে। এই ছুটি বাড়ানো হবে না। ছুটিকালীন কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। তিনি বলেন, গার্মেন্টস শ্রমিকদের ইতিমধ্যে জুন মাসের বেতন দেওয়া হয়ে গেছে। জুলাই মাসের বেতনভাতা, বোনাসের বিষয়ে বিজিএমইএর সঙ্গে বৈঠক করে শ্রম মন্ত্রণালয়ে সিদ্ধান্ত নেবে।