বাড্ডায় সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত

আপডেট : ১৭ জুলাই ২০২০, ১৭:৫০

রাজধানীর বাড্ডা এলাকায় সড়ক দুর্ঘটনায় ইউনুস হাওলাদার (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে বাড্ডা ইউলুপের নিচে এ দুর্ঘটনা ঘটে। 

ইউনুসের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার চর আলকি গ্রামে। তার বাবার নাম ওয়ালিউল্লাহ। তিনি রাজধানীর ডেমরার সারুলিয়া এলাকায় ভাড়া থাকতেন। 

ইউনুসের ভায়রা মো. জসিম উদ্দিন জানান, ট্রাকে শ্রমিকের কাজ করতেন ইউনুস। ভোরে বাড্ডায় ট্রাক থেকে মালামাল নামানোর কাজ করছিলেন তিনি। এ সময় কোন একটি গাড়ির চাপায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

আরো পড়ুন : এত ঝাল কাঁচামরিচের!

বাড্ডা থানার এসআই মো. শফিকুল ইসলাম জানান, বাড্ডা ইউলুপের নিচে ভোরে এ দুর্ঘটনা ঘটে। তবে কি গাড়ির চাপায় তার মৃত্যু হয়েছে তা কেউ জানাতে পারেনি। লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ইত্তেফাক/ইউবি