নগদবিহীন লেনদেনের ঘোষণা যুক্তরাষ্ট্রের অনেক প্রতিষ্ঠানে

আপডেট : ১৭ জুলাই ২০২০, ২০:৪০

যুক্তরাষ্ট্রে এমনিতেই নগদবিহীন লেনদেনের আন্দোলন অনেকদিন ধরেই চলে আসছে। এবার  করোনা ভাইরাস এ পথকে আরো প্রসারিত করেছে। এরই মধ্যে অনেক রেস্টুরেন্টসহ অনেক প্রতিষ্ঠান নগদ লেনদেন না করার ঘোষণা দিয়েছে। বিশেষ করে যেসব প্রতিষ্ঠান আগে থেকেই অন্তত ৭০ থেকে ৮০ শতাংশ লেনদেন করত ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে সেসব প্রতিষ্ঠান বর্তমানে নগদ লেনদেন পুরোপুরি বন্ধ করে দিয়েছে। করোনা ভাইরাসের প্রকোপ কমে গেলেও আর নগদ লেনদেন গ্রহণ না করার কথাই তারা ভাবছে। এদিকে যেসব প্রতিষ্ঠান নগদবিহীন লেনদেন নিয়ে তেমন কোনো চিন্তা করেনি তারাও এখন ভাবছে কীভাবে সে পথে এগুনো যায়।   —নাঈমা সুলতানা