স্পোর্টস রিপোর্টার
এএফসি কাপে বুদ্ধিদীপ্ত সেরা পাঁচটি গোলের তালিকায় বাংলাদেশের স্ট্রাইকার নাবীব নেওয়াজ জীবনের নাম উঠেছে। গত বছর ১৭ এপ্রিল ঢাকায় এএফসি কাপে ভারতের মিনরাভা পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে (২-২) আবাহনীর স্ট্রাইকার জীবনের গোলটি ভোটিংয়ে এশিয়ার সেরা পাঁচ গোলের তালিকায় অবস্থান করছে বলে এএফসি বৃস্পতিবার রাতে প্রকাশ করেছে। জীবনের সঙ্গে রয়েছেন সিঙ্গাপুরের হোম ইউনাইটেডের হাফিজ নূর, জর্ডানের আল ওয়েহদাদ ক্লাবের বাহা ফয়সাল, উজবেক ক্লাব এএফসি নাসাফের লাটভিয়ান মিডফিল্ডার পেরেপ্লোটকিনস এবং ইরাকের এরবিল ক্লাবের আমজাদ রাধি। দর্শকদের জন্য এই ভোট চলবে ২৩ জুলাই পর্যন্ত। এই পাঁচ জন থেকে একজন বিজয়ী হবেন।
