নতুন ও পুরোনো বছরের হিসাব-নিকাশ

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ১৮:৩৩

 

২০১৮ সাল চাকরি থেকে অবসর নিয়েছে আর নতুন করে চাকরিতে যোগদান করেছে ২০১৯ সাল। এবার এই নতুন বছর ও পুরোনো বছর নিয়ে জনগণের মধ্যে কী রকম হিসাবনিকাশ চলছে, সেটা জানাচ্ছেন সুদিপ্ত কুমার নাগ সাথে আছেন মেনন খান

গত বছর তোমাকে আমি ১৮টা শাড়ি আর ২২টা থ্রিপিস কিনে দিয়েছি। তারপরও তুমি বলছ যে, আমি তোমাকে তেমন কিছুই দিই না।

সংসার না করলে আরও ভালো। খরচ বেঁচে যাবে আবার নতুন বছরে আরেকটা বিয়েও করতে পারব।

পাশের বাসার ভাবিকে তার স্বামী এক ট্রাক কাপড় গিফট করেছে, সেখানে তুমি মাত্র এ ক’টা কাপড় দিয়ে গর্ব বোধ করছ? আমি সংসার করব না।

শাড়ি ও থ্রিপিচ কেনার ক্ষেত্রে স্বামীরা এবারও স্ত্রীদের হিসাবের কাছে ব্যর্থ।

গত বছরের শুরুতে প্রতিজ্ঞা করেছিলাম যে, এবার সিজিপিএ ৩.৫-এর উপর নিয়ে যাব। কিন্তু কোনদিক দিয়ে যে বছরটা চলে গেল, সেটা আর বুঝলাম না।

সিজিপিএ তো বৃদ্ধি পেল না বরং গত বছর স্যারদের কাছে বেশি প্যারা খাইছি।

বছর শেষ হয়ে নতুন বছর আসলেও বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থীদের সিজিপিএর তেমন পরিবর্তন হয়নি।

দোস্ত, এ বছরও কি আমরা ব্যাচেলর থাকব?

এত টাকা বেতনের চাকরি করি, তারপরও বাপ-মা বিয়ে দিচ্ছে না। দরকার হলে এবার পালিয়ে বিয়ে করব।

ব্যাচেলররা নতুন বছরে বিয়ে নিয়ে হিসাবনিকাশ করবে।