যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদ ভাঙতে পুতিনের প্রতি আহ্বান রুহানির

আপডেট : ১৭ জুলাই ২০২০, ২১:২৩

আমেরিকার একক আধিপত্যের অবসান ঘটাতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে ইরান। সেইসঙ্গে ইরানের পরমাণু চুক্তি রক্ষার আহ্বানও জানিয়েছে তেহরান। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক ফোনালাপে এ আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে এক ফোনালাপে হাসান রুহানি এসব কথা বলেন। ইরানি গণমাধ্যম তেহরান টাইমস বলছে, রুশ প্রেসিডেন্টকে ফোন করেন হাসান রুহানি। এ সময় দুই দেশের মধ্যকার নানা ইস্যু নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আন্তর্জাতিক নানা প্রসঙ্গ নিয়েও দুই নেতার মধ্যে আলোচনা হয়।

খবরে বলা হয়েছে, ফোনালাপে ইরানি প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রকে মোকাবেলায় রুশ প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানান। ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্র সম্প্রতি যেসব উদ্যোগ নিয়েছে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানান প্রেসিডেন্ট রুহানি।

আরও পড়ুন: ২ হাজারের বেশি করোনা রোগী নিখোঁজ ভারতে!

প্রেসিডেন্ট পুতিন পরমাণু সমঝোতা বাস্তবায়নের ওপর জোর দিয়ে বলেন, রাশিয়া আন্তর্জাতিক এ চুক্তির প্রতি গত পাঁচ বছর অব্যাহত সমর্থন দিয়ে এসেছে এবং তা বাস্তবায়ন ও সংরক্ষণের ক্ষেত্রে এ অবস্থান অব্যাহত থাকবে।

ইত্তেফাক/আরআই