আইসা গ্যাছে শী-শীত!

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ১৮:৩৩

 

g রুবেল কান্তি নাথ

—এই শীতে কোন কাজটা এভারেস্ট জয়ের সমান?

—ঠাণ্ডা পানিতে গোসল করা!

—শীতে মানুষ এত বেড়ায় ক্যান?

—গরমকালে বেড়াতে পারে না তাই।

—শীত নিয়ে সিনেমা তৈরি হলে, নায়কের প্রধান সংলাপ কী হতো?

—ইয়াহু! আম্মা, আইজ আমি গোসল কইরা ফেলছি!

—শীত এলেই বিয়েশাদির এত ধুম পড়ে যায় কেন?

—কোলবালিশ শীত নিবারণ করতে পারে না বলে!

—এই শীতে একমাত্র আমরাই দিচ্ছি, তিন শ টাকার কম্বল মাত্র এক শ টাকায়...

—হ, কম্বলের ভেতর সব ছারপোকার জঙ্গল!