ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা
ফরিদগঞ্জে বৃহস্পতিবার বিকালে ফাঁস দিয়ে আত্মহত্যার অভিনয় করতে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম আঁখি (১০)। আঁখি ইউটিউবে একটি নাটকের সিরিয়ালে ফাঁস দিয়ে আত্মহত্যার দৃশ্য দেখে। নাটকের আদলে ফাঁস দিয়ে আত্মহত্যার অভিনয় করতে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন পরিবারের লোকজন।
