রংপুরে ২৪ ঘণ্টায় ৫৫ জনের করোনা শনাক্ত

আপডেট : ১৭ জুলাই ২০২০, ২২:০৪

রংপুরের চার জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে পুলিশ, চিকিৎসকসহ আরও ৫৫ জন করোনা শনাক্ত হয়েছেন। 

শুক্রবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।

তিনি জানান, রমেকের অণুজীব বিজ্ঞান বিভাগের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে রংপুর জেলায় ৩০জন, কুড়িগ্রাম সদর ১৪ জন, উলিপুর দুইজন, রাজারহাট একজন, লালমনিরহাট সদর হাসপাতাল ছয়জন এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জে একজন ও সাদুল্যাপুরের একজনের নমুনায় করোনা শনাক্ত হয়।

ইত্তেফাক/এসি