অ্যাসোসিয়েশন অব চেস প্লেয়ার্স, বাংলাদেশের সভাপতি, আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিলের পিতা সাবেক দাবাড়ু মোহাম্মদ শাহজাহান (৭৪) গত বৃহস্পতিবার রাতে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তার মৃত্যুতে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের কার্যনির্বাহী কমিটি, উপদেষ্টা পরিষদ এবং সব সদস্য গভীর শোক প্রকাশ করেছেন। বাংলাদেশ দাবা ফেডারেশনের কার্যনির্বাহী কমিটি, দাবা সংগঠকবৃন্দ, দাবা বিচারকবৃন্দ ও সব দাবা খেলোয়াড় গভীর শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
