g শফিকুল ইসলাম শফিক
ধরুন, আপনি আজই বিয়ে করতে চাচ্ছেন। পরিবার থেকে আপনি মনোনয়নপত্র পেয়েছেন। পরিবারের পছন্দের মেয়েকে বিয়ে করতে হবে। আপনি ঝুট ঝামেলায় দিন কাটাচ্ছেন। আর বসে না থেকে পরিবারকে গলা চেঁচিয়ে বৈবাহিক ইশতেশার জানিয়ে দিন—
v আমি জামাই নির্বাচিত হলে সর্বদা বিড়ি-সিগারেট থেকে ১০০ গজ দূরে থাকব।
v প্রতিদিন সন্ধ্যা বেলা ঘুমাব এবং সকাল বেলা ঘুম থেকে উঠব।
v বাহিরের কাজ পরিত্যাগ করে দৈনন্দিন বাড়ির কাজ করব।
v সারাদিন পাড়ায় পাড়ায় ঘুরে এলাকার খোঁজখবর নেব এবং নিজের জনপ্রিয়তা যাচাই করব।
v বিয়ের পূর্বে স্মার্ট ফোনের পরিবর্তে স্মল ফোন ব্যবহার করব।
v রান্নাবান্না ও কাপড়চোপড় কাঁচার কাজে আমিই আগামীর হোম মিনিস্টার।
v বউকে স্টার জলসা, স্টার প্লাসসহ পছন্দের চ্যানেলগুলো দেখার দারুণ সুযোগ দেব।
v ওয়ারেন্টি গ্যারান্টিসহ বেকার, সত্ ও যোগ্য ঘরজামাই পদপ্রার্থী।
v আগামীতে হবু বউকে মনোনয়নপত্র দেওয়া হবে।
কনইল, নওগাঁ।
