ইত্তেফাক রিপোর্ট
বাড্ডা এলাকায় গাড়ি চাপায় ইউনুস হাওলাদার নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল ভোরে বাড্ডা ইউলুপের নিচে এ দুর্ঘটনা ঘটে। ইউনুসের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার চর আলকি গ্রামে। তার বাবার নাম ওয়ালিউল্লাহ। তিনি ডেমরার সারুলিয়া এলাকায় ভাড়া থাকতেন। নিহত ইউনুসের এক আত্মীয় জানান, ট্রাকে শ্রমিকের কাজ করতেন ইউনুস। ভোরে বাড্ডায় ট্রাক থেকে মালামাল নামানোর কাজ করছিলেন তিনি। এসময় একটি গাড়ির চাপায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।
