মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ সদর উপজেলার বিনোদপুর সুতারপাড়ার একটি বাড়ি থেকে গতকাল শুক্রবার ১৪ লাখ ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। ২০ বস্তা জাল মুন্সীগঞ্জ সদর থানায় নেওয়া হলেও মালিক ইকরাম হোসেন তূর্যকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. আনিচুর রহমান জানান, পুলিশের অবস্থান টের পেয়ে জালের মালিক পালিয়েছে। ৪ কোটি ২৯ লাখ টাকা মূল্যের জালগুলো বিক্রির জন্য মজুত রাখা হয়েছিল। এই অপরাধে মত্স্য রক্ষা ও সংরক্ষণ আইনে পুলিশ বাদী হয়ে জাল মালিকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
