ভেজালবিরোধী অভিযানে দুই হোটেলকে জরিমানা

আপডেট : ১৭ জুলাই ২০২০, ২২:৪৪

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে দুটি হোটেলকে খাবারে ভেজাল দেওয়ায় ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হোসেন এ জরিমানা করেন। এর আগে আড়াইহাজার বাজারে অভিযান চালিয়ে মহিষের মাংসকে গরুর মাংস বলে বিক্রি করায় বিসমিল্লাহ হোটেলের মালিক দাইয়ান ও সোনার মদীনা মার্কেটের মালিক ফারুককে আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরে সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত তাদের ৫ হাজার টাকা করে জরিমানা প্রদান করেন।