রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার
৯ দিনব্যাপী অনুষ্ঠান
ইত্তেফাক রিপোর্ট
সব ক’টা জানালা খুলে দাও না/আমি গাইবো গাইবো বিজয়েরই গান/ওরা আসবে চুপি চুপি/যারা এই দেশটাকে ভালোবেসে/দিয়ে গেছে প্রাণ ...। এমন অনেক কালজয়ী গানের গীতিকবি নজরুল ইসলাম বাবু। গতকাল শুক্রবার ছিল বরেণ্য এই গীতিকবির জন্মদিন। এ উপলক্ষ্যে সন্ধ্যায় এই গীতিকবিকে স্মরণ করতে সংগীতানুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ। পরিষদের ফেসবুক লাইভে সম্প্রচারিত এ অনুষ্ঠানের শিরোনাম ছিল ‘সব ক’টা জানালা খুলে দাও না’। এ অনুষ্ঠানে নজরুল ইসলাম বাবুর কীর্তি নিয়ে কথা বলেন প্রখ্যাত সুরস ষ্টা শেখ সাদী খান। আর বাবুর লেখা গান শোনান অনুপমা মুক্তি ও সঞ্জয় কবিরাজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাহমুদ সেলিম।
সময়ের সে াতধারায় পথচলার ৩১ বছর পূর্ণ করে ৩২ বছরে পদার্পণ করল বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা। প্রতি বছর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রবীন্দ্রসংগীত আসরের আয়োজন করে সংস্থা। এবারও অনুষ্ঠান হবে, তবে তা হচ্ছে অনলাইনে।
‘এবার আর উত্সব হচ্ছে না, হবে গান গানে প্রার্থনা’ শীর্ষক এ অনুষ্ঠানের সূচনা হয় গতকাল শুক্রবার। এই আয়োজনে এবারই প্রথম সরাসরি যুক্ত হয়ে গান ও কবিতা শোনাবেন সারা বিশ্বে ছড়িয়ে থাকা প্রায় দুই শতাধিক রবীন্দ্রসংগীত শিল্পী।
আগামী ২৫ জুলাই পর্যন্ত চলমান আয়োজনটি সরাসরি সম্প্রচার হবে বাংলা ট্রিবিউনের ফেসবুক পেইজ থেকে জুম অ্যাপের মাধ্যমে। প্রতিদিন রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত চলবে এই গান-কবিতার আসর।
শুক্রবার ৯ দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা ও বরেণ্য বাচিকশিল্পী আশরাফুল আলম। অনলাইনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন সংস্থার সভাপতি তপন মাহমুদ, নির্বাহী সভাপতি আমিনা আহমেদ, আজীবন সদস্য মোহাম্মদ রফিকুল আলম, সাধারণ সম্পাদক পীযূষ বড়ুয়াসহ অনেকে।
উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে ছিল গান ও আবৃত্তিতে সাজানো পরিবেশনা পর্ব। অংশ নেওয়া শিল্পীরা হলেন— ইন্দ্রাণী কর্মকার, মোহাম্মদ রফিকুল আলম, আশরাফুল আলম, সুস্মিতা মন্ডল, আসিফুল বারী, অনুস ী ভট্টাচার্য, আকলিমা খাতুন ইরা, তমাল চক্রবর্তী, ছন্দা রায়, আহমেদ মায়া আক্তারী, কেয়া চৌধুরী, অশোক সাহা, রমা বাড়ৈ নুসরাত সাথি, গুলজার হোসেন উজ্জ্বল, নিলুফার রহমান সাকী, সর্বানী চক্রবর্তী ও মৃদুল চক্রবর্তী।
