বিনোদন ডেস্ক
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বারবার গর্জে উঠেছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। সরব হয়েছেন বলিউডে নেপোটিজম এবং মাফিয়া রাজ নিয়ে। সমপ্রতি একটি টেলিভিশন সাক্ষাত্কারে কঙ্গনা জোর গলায় দাবি করলেন, সুশান্তের মৃত্যু নিয়ে তিনি যে দাবি করেছেন, তা যদি প্রমাণ করতে না পারেন তাহলে পদ্মশ্রী ফিরিয়ে দেবেন।
অকপট কঙ্গনা বলেন, ‘আমাকে মুম্বাই পুলিশ জিজ্ঞাসাবাদের জন্যে ডেকে পাঠিয়েছে। আমি যেহেতু এখন মানালিতে রয়েছি, তাই পুলিশকে অনুরোধ করেছি আমার বয়ান নেওয়ার জন্যে তারা কাউকে এখানে পাঠিয়ে দিন। তবে এরপর তাদের তরফে আর যোগাযোগ করা হয়নি। আমি একটা কথা জোর গলায় বলতে পারি, আমি যদি এমন কোনো দাবি করে থাকি যার প্রমাণ দিতে পারবো না পুলিশের সামনে তাহলে আমি পদ্মশ্রী সম্মান ফিরিয়ে দেবো। বুঝবো এই সম্মানের যোগ্য আমি নই। আমি এমন মানুষ নই, যিনি অন রেকর্ড উল্টোপাল্টা দাবি করবো। আমি যা যা বলেছি তা পাবলিক ডোমেনেই রয়েছে। সেখান থেকে সরে আসারও কোনো প্রশ্ন ওঠে না।’ কঙ্গনা বলেন, ‘সুশান্তের এমন মৃত্যু আমাদের নাড়িয়ে দিয়ে গেছে। কিন্তু এমনকিছু মানুষ আছেন যারা প্রমাণ করার চেষ্টা করছেন, কিন্তু পারেনি।’
