সাত পর্বের ঈদ ধারাবাহিক ‘সুন্দরী বাঈদানি’

আপডেট : ১৮ জুলাই ২০২০, ২০:২৪

 

ঈদের জন্য নির্মিত হলো ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘সুন্দরী বাঈদানি’। টিপু আল মিলনের গল্পে নাটকটি রচনা করেছেন জাকির হোসেন উজ্জ্বল ও পরিচালনা করেছেন ফরিদুর হাসান। এতে অভিনয় করেছেন আ খ ম হাসান, নাজিরা মৌ, অলিউল হক রুমী, বড় দা মিঠু, মিলনসহ অনেকে।

কুসুমপুর গ্রামের নদীতে একটা বেদে বহর আসে। রঙগন সর্দারের দল। তারা গ্রামের মানুষদের নানারকম চিকিত্সার সঙ্গে সঙ্গে তাবিজ বিক্রি করে, সিঙ্গা লাগায় এবং সাপের খেলা দেখায়। বেদে বহরের এক সুন্দরী তরুণীর নাম রূপসী। রূপসীর বয়স ঊনিশ, বাবা-মা নেই। নানির সঙ্গে বেদে বহরে থাকে। রূপসীকে পছন্দ করে বেদে বহরের যুবক জুলহাস। কিন্তু জুলহাসের স্বভাব চরিত্র ভালো না। এরইমধ্যে দুটো বিয়ে করেছে সে। রূপসীকে বিয়ে করার জন্য ওর নানির কাছে প্রস্তাব দেয়।