কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা
কাহারোল উপজেলার ছয় ইউনিয়নে আমন ধান লাগানোতে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। কাহারোল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার কাহারোল উপজেলায় ১৪ হাজার ৭৫০ হেক্টর জমিতে আমন ধান রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শনিবার দেখা গেছে, কৃষকরা বৃষ্টির পানি পেয়ে আমন ধানের চারা লাগাতে ব্যস্ত সময় পার করছেন। কাহারোল উপজেলা কৃষি কর্মকর্তা আবু জাফর মো. সাদেক জানান, কৃষকরা পুরোদমে আমন ধানের চারা লাগানোর ব্যস্ত সময় পার করছেন। আমরা চাষিদের চারাগুলো লাইন করে লাগানোর পরামর্শ দিয়ে যাচ্ছি।
