ত্রিশালে মত্স্য হ্যাচারিকে লাখ টাকা জরিমানা

আপডেট : ১৮ জুলাই ২০২০, ২১:১৭

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা

ত্রিশালে একটি মত্স্য হ্যাচারি ও নার্সারিকে শনিবার ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার ধলা গ্রামের ডাক্তার হ্যাচারি ও নার্সারিকে মত্স্য হ্যাচারি আইন পরিপন্থি কাজের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে ১ লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম।