সিরাজগঞ্জ প্রতিনিধি
স্ত্রী ও মেয়েসহ করোনায় আক্রান্ত হয়েছেন সিরাজগঞ্জের পুলিশ সুপার হাসিবুল আলম।
শুক্রবার রাতে তার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ এসএম হুমাযুন কবীর জানান, গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জে এসপিসহ নতুন করে ৪০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ১ হাজার ২২ জন করোনায় আক্রান্ত হলো। এর মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ১৮১ জন।
