স্পোর্টস ডেস্ক
গেল ফেব্রুয়ারির কথা। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে টেস্টে ম্যাচে হ্যাটট্টিক করেন পাকিস্তানের তরুণ পেসার নাসিম শাহ। সবচেয়ে কম বছর বয়সে হ্যাটট্টিক করে রেকর্ড গড়েন তিনি। চলতি ইংল্যান্ড সফরে সেই হ্যাটট্রিকটাই আত্মবিশ্বাসী করে তুলেছে নাসিমকে।
মাত্র ১৭ বছর বয়সি এই পেসার বলেন, ‘হ্যাটট্রিক এমন একটা ব্যাপার যা যেকোনো বোলারকে আত্মবিশ্বাসী করে। সেই আত্মবিশ্বাসটাই আমি ইংল্যান্ডে নিয়ে এসেছে।
কোনো-কোনো ব্যাটসম্যান পরপর তিন বলে আউট করে আবারও হ্যাটট্রিক করতে চান তা জানালেন নাসিম। তিনি জানান, ভারতের রোহিত শর্মা-অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ ও ইংল্যান্ডের জো রুটকে পরপর তিন বলে আউট করে স্বপ্নের হ্যাট্রিকটি করতে চান। যদিও, বাস্তবতা হলো—আন্তর্জাতিক ক্রিকেটে তার এই স্বপ্ন পূরণ হবে না।
তিনি বলেন, ‘ভারতের রোহিত সব ধরনের শট খেলার সক্ষমতা রাখে। শর্ট বল, গুড লেংথ বল, সব ধরনের ডেলিভারি খুব ভালো খেলতে পারেন তিনি। তার রেকর্ডই তার হয়ে কথা বলে। রোহিতের উইকেট পাওয়াটা আমার জন্য স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার।’
অস্ট্রেলিয়ার স্মিথকে টেকনিকের জন্য বেশি পছন্দ নাসিমের। তিনি বলেন, ‘স্টিভেন স্মিথের ব্যাটিং টেকনিক সবার থেকে আলাাদা। তাকে আউট করাটা কঠিন এক কাজ। তবে তা করতে পারলে দারুণ হবে। সে ফরমে থাকলে, তাকে আউট করা সবার জন্যই কঠিন। তবে পরিকল্পনা অনুযায়ী বল করতে পারলে , কঠিন কাজও সম্ভব।’ ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তান মাঠে নামবে আগামী ৫ আগস্ট। পাকিস্তান দল এখন উস্টারশায়ারে অনুশীলনে আছে। সেই সিরিজে রুটের উইকেট চাই নাসিমের। তিনি বলেন, ‘রুটের কথা কী বলব। দারুণ এক খেলোয়াড়। শান্ত মেজাজের খেলোায়াড়। পরিস্থিতি বুঝে খেলতে পারে সে। তাকে আউট করাটাও খুব কঠিন কাজ। এজন্যই তাকে এবার আউট করতে চাই। কারণ কঠিন ব্যাটসম্যানদের আউট করাটাই চ্যালেঞ্জের।’
